আগামী ১২ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে যুব এশিয়া কাপ। টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। দলের নেতৃত্বে আছেন আজিজুল হাকিম তামিম, আর তার সহকারী হিসেবে দায়িত্ব পাচ্ছেন জাওয়াদ আবরার।
ঘোষিত দলে উল্লেখযোগ্য অনুপস্থিতি পেসার আল ফাহাদ। ইনজুরির কারণে তাকে বাদ দিতে হয়েছে। সর্বশেষ সিরিজে খেলা দেবাশীষ সরকারও জায়গা ধরে রাখতে পারেননি। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন অফ স্পিনার শেখ পারভেজ জীবন, যাকে স্পিন আক্রমণে বাড়তি ভরসা হিসেবে বিবেচনা করছে দল।
এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ ডিসেম্বর। পুরো আসরই আয়োজন করা হবে আমিরাতের বিভিন্ন ভেন্যুতে।
বাংলাদেশ স্কোয়াড:
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), শেখ পারভেজ জীবন, কালাম সিদ্দিকী অলিন, রিফাত বেগ, সামিউন বশির রাতুল, রিজান হোসেন, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, ফরিদ হোসেন, ইকবাল হোসেন, আল আমিন, আহমেদ শাহরিয়ার, শাদ ইসলাম, মোহাম্মদ সবুজ।