রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
Home বিনোদন রাক্ষস-এর ফার্স্ট লুক প্রকাশ, ভায়োলেন্সের নতুন সীমা ছুঁতে চলেছেন সিয়াম

রাক্ষস-এর ফার্স্ট লুক প্রকাশ, ভায়োলেন্সের নতুন সীমা ছুঁতে চলেছেন সিয়াম

ঢাকাই চলচ্চিত্রের পর্দায় ফের একবার অন্ধকার ও ভয়ংকর গল্প নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা মেহেদী হাসান হৃদয় ও প্রযোজক শেহরিন সুমি। শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার সাফল্যের পর, বুধবার সন্ধ্যায় প্রকাশ হয়েছে তাদের নতুন সিনেমা ‘রাক্ষস’-এর ফার্স্ট লুক, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ।

কয়েক সেকেন্ডের এই ঝলকে দেখা যায় একটি ধবধবে সাদা ঘরের মেঝে জুড়ে ছোপ ছোপ রক্তের দাগ। রক্তে ভরা বাথটাবে নিথর পড়ে থাকা একটি বাঘ। পাশে দাঁড়িয়ে সাদা স্যুট-বুটে সিয়াম আহমেদ, এক হাতে চাইনিজ কুড়াল আর অন্য হাতে পিস্তল। তার চোখ-মুখে ফুটে ওঠে ধ্বংসাত্মক অথচ বিষাদগ্রস্ত অভিব্যক্তি, আর দাঁতে কামড়ে ধরা একটি গোলাপ ফুল। দৃশ্যটি প্রমাণ করে, ‘রাক্ষস’ কোনো সাধারণ ধারার চলচ্চিত্র নয়।

ফার্স্ট লুক রিলিজ উপলক্ষে এফডিসিতে আয়োজিত অনুষ্ঠানে সিয়াম বলেন, “এই চরিত্রের জন্য আমাকে ৯ মাস কঠোর পরিশ্রম করতে হয়েছে। সিনেমার মূল গল্প বলবে, ভালোবাসার জন্য একজন মানুষ কতটা ভায়োলেন্স হয়ে উঠতে পারে।”

‘রাক্ষস’-এ সিয়ামের নায়িকা হিসেবে অভিনয় করছেন ওপার বাংলার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। শোনা যাচ্ছে, ছবির কিছু অংশ শ্রীলঙ্কা ও মালয়েশিয়ায় চিত্রায়িত হবে।

প্রথমে ধারণা করা হচ্ছিল, ‘বরবাদ’-এর পর নির্মাতারা কিছুটা নমনীয় গল্পের দিকে ঝুঁকবেন। তবে ফার্স্ট লুক প্রকাশ হওয়ার পর সেই জল্পনা একেবারে উড়িয়ে দেওয়া হলো। স্পষ্ট বোঝা যাচ্ছে, মেহেদী হাসান হৃদয় এবার ঢাকাই চলচ্চিত্রে এমন ভায়োলেন্স এবং অন্ধকার জগতের সীমা স্পর্শ করতে চলেছেন, যা দর্শক সচরাচর দেখেন না।

Dailynotundesh.com প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বিনোদন এর সর্বশেষ খবর

Leave a Comment

dailynotundesh.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for dailynotundesh.com.

Dailynotundesh.com © ২০২৫ | নিবন্ধন নং- পরীক্ষামূলক।

Copyright ©️ Daily Notun Desh | Design and  Developed by  Hostingbuz

ভারপ্রাপ্ত সম্পাদক : এ বি সিদ্দিক

563 Moghbazar Dhaka-1217

ই-মেইলঃ dailynotundesh@gmail.com