রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
Home বিনোদন ঐশ্বরিয়া-অভিষেক দাম্পত্য ভাঙনের খবরকে ‘ভিত্তিহীন’ বললেন জুনিয়র বচ্চন

ঐশ্বরিয়া-অভিষেক দাম্পত্য ভাঙনের খবরকে ‘ভিত্তিহীন’ বললেন জুনিয়র বচ্চন

বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে প্রায় এক বছরের বেশি সময় ধরে বিচ্ছেদের জল্পনা চলছে। নানা গুজব, সামাজিকমাধ্যমের কানাঘুষা ও খবরের শিরোনামে বারবার উঠে এসেছে তাদের দাম্পত্যে টানাপোড়েনের গল্প। অবশেষে মুখ খুললেন অভিষেক বচ্চন। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দেন—এ সবই “পুরোপুরি ভুয়া ও ভিত্তিহীন”।

অভিষেকের ভাষায়, তারকা পরিবারের সদস্য হওয়ায় তাদের ব্যক্তিগত জীবনকে ঘিরে অতিরঞ্জিত খবর ছড়ায়। বিশেষ করে ননদ শ্বেতা বচ্চন, শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে ঐশ্বরিয়ার মনোমালিন্য কিংবা সম্পত্তি নিয়ে বিরোধ—এসব খবরকে তিনি নিছক গুজব হিসেবে উড়িয়ে দেন। সাম্প্রতিক সময়ে দুজনকে নানা অনুষ্ঠানে আলাদাভাবে দেখা যাওয়ায় জল্পনা আরও বেড়েছিল। তার ওপর অভিষেকের একটি বিচ্ছেদ-সম্পর্কিত পোস্টে ‘লাইক’ দেওয়া বিষয়টিকে ঘিরেও নতুন করে আলোচনা ওঠে।

তবে অভিষেক জানান, তার এবং ঐশ্বরিয়ার সম্পর্ক এখনো মজবুত, এবং দুজনেই এমন পরিবার থেকে এসেছেন যেখানে সম্পর্ককে মূল্য দেওয়া হয়।

তাদের মেয়ে আরাধ্যা এসব গুঞ্জন নিয়ে কী জানে—এ প্রশ্নে অভিষেক বলেন, “আরাধ্যা খুবই ম্যাচিউর। ওর মা তাকে দারুণভাবে বড় করে তুলছে। আমার মনে হয় না, এসব খবর সে জানে বা এতে তার কোনো প্রভাব পড়ে। তার হাতে এখনো ফোনই নেই।”

অভিষেক দৃঢ়ভাবে বলেন, দাম্পত্য ভাঙন নিয়ে ছড়ানো খবর “পুরো বাজে কথা”, এবং তারা স্বামী-স্ত্রী হিসেবে একে অপরের প্রতি সম্পূর্ণ স্বচ্ছ।

Dailynotundesh.com প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বিনোদন এর সর্বশেষ খবর

Leave a Comment

dailynotundesh.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for dailynotundesh.com.

Dailynotundesh.com © ২০২৫ | নিবন্ধন নং- পরীক্ষামূলক।

Copyright ©️ Daily Notun Desh | Design and  Developed by  Hostingbuz

ভারপ্রাপ্ত সম্পাদক : এ বি সিদ্দিক

563 Moghbazar Dhaka-1217

ই-মেইলঃ dailynotundesh@gmail.com