সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
Home সারাবিশ্ব ট্রাম্পের যুদ্ধ শেষ করার বার্তায় কমলো তেলের দাম

ট্রাম্পের যুদ্ধ শেষ করার বার্তায় কমলো তেলের দাম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হতে পারে—এমন আভাস দেওয়ার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম নাটকীয়ভাবে কমে গেছে।

মঙ্গলবার (১০ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

এক দিন আগেও ইরান যুদ্ধের ফলে তেলের দামে তীব্র উত্থান নিয়ে বিশ্ব অর্থনীতিতে চরম অস্থিরতা বিরাজ করছিল। গতকাল সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেল ১১৯ দশমিক ৫০ ডলারে পৌঁছেছিল, যা গত চার বছরের মধ্যে সর্বোচ্চ।

২০২২ সালে ইউক্রেন যুদ্ধের পর এই প্রথম তেলের দাম ১০০ ডলারের সীমা অতিক্রম করায় বিশ্বজুড়ে মূল্যস্ফীতির আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর প্রভাবে এশিয়া ও ইউরোপের শেয়ার বাজারে ব্যাপক ধস নামে।

তেলের বাজারের এই টালমাটাল পরিস্থিতি নিয়ে মুখ খোলেন ডোনাল্ড ট্রাম্প। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযান প্রায় সফলভাবে শেষ হওয়ার পথে। এ যুদ্ধ শিগগিরই শেষ হতে যাচ্ছে।

ট্রাম্পের এই আশাবাদের পরপরই তেলের বাজারে নাটকীয় পরিবর্তন এলো। প্রতি ব্যারেলে প্রায় ২০ ডলার কমে ব্রেন্ট ক্রুডের দাম ৯৮ দশমিক ৯৬ ডলারে স্থিতিশীল হয়। তেলের দাম কমায় মার্কিন শেয়ার বাজার ওয়াল স্ট্রিটেও ইতিবাচক প্রভাব দেখা গেছে। দিনের শুরুতে লোকসানে থাকা এসঅ্যান্ডপি ৫০০ সূচক শেষ পর্যন্ত লাভের মুখ দেখেছে।

Dailynotundesh.com প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাবিশ্ব এর সর্বশেষ খবর

Leave a Comment

dailynotundesh.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for dailynotundesh.com.

Dailynotundesh.com © ২০২৫ | নিবন্ধন নং- পরীক্ষামূলক।

Copyright ©️ Daily Notun Desh | Design and  Developed by  Hostingbuz

ভারপ্রাপ্ত সম্পাদক : এ বি সিদ্দিক

563 Moghbazar Dhaka-1217

ই-মেইলঃ dailynotundesh@gmail.com