সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
Home রাজনীতি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ

জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি অ্যালবার্ট টি. গম্বিসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত মোর্স এইচ. ট্যান, নর্থ আমেরিকার মুসলিম উম্মাহর সেক্রেটারি জেনারেল ও একটি চার্টার্ড অ্যাকাউন্ট ফার্মের পরিচালক আরমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক ব্যবসায়ী নেতা ফয়সাল আলম।

এ সময় জামায়াত আমিরের সঙ্গে ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন, ইঞ্জিনিয়ার ড. জুবায়ের আহমদ, ব্যারিস্টার নজরুল ইসলাম, অধ্যাপক সাইফুল্লাহ মানছুর, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম এবং ব্যারিস্টার আরমান আহমদ বিন কাসেম।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রসঙ্গও উঠে আসে। আলোচনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার ও গভীর করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুরো বৈঠকটি ছিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত, যেখানে উভয় পক্ষ খোলামেলা মতবিনিময় করেন।

Dailynotundesh.com প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ খবর

Leave a Comment

dailynotundesh.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for dailynotundesh.com.

Dailynotundesh.com © ২০২৫ | নিবন্ধন নং- পরীক্ষামূলক।

Copyright ©️ Daily Notun Desh | Design and  Developed by  Hostingbuz

ভারপ্রাপ্ত সম্পাদক : এ বি সিদ্দিক

563 Moghbazar Dhaka-1217

ই-মেইলঃ dailynotundesh@gmail.com