সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
Home রাজনীতি গণভোটে সংস্কারের পক্ষে আট দলের সমর্থন

গণভোটে সংস্কারের পক্ষে আট দলের সমর্থন

জুলাই সনদকে আইনি বৈধতা দিতে আয়োজিত গণভোটে জামায়াতে ইসলামীর পাশাপাশি আটটি রাজনৈতিক দলই সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

রবিবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গণভোটে জনগণকে “হ্যাঁ” ভোট দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকেও উদ্দীপিত করা হবে।’

সংবাদ সম্মেলনের আগে বেলা ১১টায় আট দলের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। পরে তারা যৌথভাবে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।

নেতারা জানান, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে আন্দোলন অব্যাহত থাকবে। এ বিষয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমাদের আন্দোলনের লক্ষ্য নির্বাচন ঠেকানো নয়। বরং নির্বাচনকে আরও সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং জবাবদিহিমূলক করতে ভূমিকা রাখাই আমাদের উদ্দেশ্য।’

অন্যান্য নেতারাও সরকারের প্রতি আহ্বান জানান যে, দেশের বৃহত্তর জনগোষ্ঠীর আশা–আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনাকে চাপে নষ্ট করা যাবে না।

এ ছাড়া জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হলে সম্ভাব্য জটিলতা সম্পর্কে সরকারকে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে বলেও মত দেয় জোটটি।

সংবাদ সম্মেলনের শেষ দিকে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমাদের আন্দোলন চলমান থাকবে। লিয়াজু কমিটি আলোচনার ভিত্তিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। সরকার জনগণের অনুভূতি ও প্রত্যাশাকে সম্মান জানাক—নতুন রাজনৈতিক সম্ভাবনা যেন কোনোভাবেই চাপের কাছে হারিয়ে না যায়।’জুলাই সনদকে আইনি বৈধতা দিতে আয়োজিত গণভোটে জামায়াতে ইসলামীর পাশাপাশি আটটি রাজনৈতিক দলই সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

রবিবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গণভোটে জনগণকে “হ্যাঁ” ভোট দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকেও উদ্দীপিত করা হবে।’

সংবাদ সম্মেলনের আগে বেলা ১১টায় আট দলের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। পরে তারা যৌথভাবে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।

নেতারা জানান, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে আন্দোলন অব্যাহত থাকবে। এ বিষয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমাদের আন্দোলনের লক্ষ্য নির্বাচন ঠেকানো নয়। বরং নির্বাচনকে আরও সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং জবাবদিহিমূলক করতে ভূমিকা রাখাই আমাদের উদ্দেশ্য।’

অন্যান্য নেতারাও সরকারের প্রতি আহ্বান জানান যে, দেশের বৃহত্তর জনগোষ্ঠীর আশা–আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনাকে চাপে নষ্ট করা যাবে না।

এ ছাড়া জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হলে সম্ভাব্য জটিলতা সম্পর্কে সরকারকে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে বলেও মত দেয় জোটটি।

সংবাদ সম্মেলনের শেষ দিকে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমাদের আন্দোলন চলমান থাকবে। লিয়াজু কমিটি আলোচনার ভিত্তিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। সরকার জনগণের অনুভূতি ও প্রত্যাশাকে সম্মান জানাক—নতুন রাজনৈতিক সম্ভাবনা যেন কোনোভাবেই চাপের কাছে হারিয়ে না যায়।’

Dailynotundesh.com প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ খবর

Leave a Comment

dailynotundesh.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for dailynotundesh.com.

Dailynotundesh.com © ২০২৫ | নিবন্ধন নং- পরীক্ষামূলক।

Copyright ©️ Daily Notun Desh | Design and  Developed by  Hostingbuz

ভারপ্রাপ্ত সম্পাদক : এ বি সিদ্দিক

563 Moghbazar Dhaka-1217

ই-মেইলঃ dailynotundesh@gmail.com