রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
Home জেলার খবর সোনারগাঁয়ে ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি ও দোয়া মাহফিল

সোনারগাঁয়ে ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি ও দোয়া মাহফিল

সোনারগাঁও প্রতিনিধি: সোনারগাঁয়ে ৫ আগস্ট ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন এবং বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে সনমান্দী ইউনিয়নের সনমান্দী প্রাইমারি স্কুল মাঠে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নুরুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ অধ্যাপক রেজাউল করিম।

প্রধান বক্তা ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবু জাফর। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট শামীমা আক্তার শাম্মী, সোনারগাঁও থানা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব শফিউদ্দিন ভূঁইয়া, ইঞ্জিনিয়ার মুমিনুল ইসলাম, মো. গিয়াস উদ্দিন, মোক্তার হোসেন মিন্টু, বারদী ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু, সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরে ইয়াছিন নোবেল, ফারুক আহমেদ তপন, রমজান আলী সরকার, পিয়ার আলী, নজরুল মোল্লা, রফিকুল আলম, মফিজুল হক, আওলাদ হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।

Dailynotundesh.com প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জেলার খবর এর সর্বশেষ খবর

Leave a Comment

dailynotundesh.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for dailynotundesh.com.

Dailynotundesh.com © ২০২৫ | নিবন্ধন নং- পরীক্ষামূলক।

Copyright ©️ Daily Notun Desh | Design and  Developed by  Hostingbuz

ভারপ্রাপ্ত সম্পাদক : এ বি সিদ্দিক

563 Moghbazar Dhaka-1217

ই-মেইলঃ dailynotundesh@gmail.com