রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
Home অন্যান্য... উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোন্থা’

উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোন্থা’

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’ ক্রমেই শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে ধেয়ে আসছে। ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, গত ছয় ঘণ্টায় ঘূর্ণিঝড়টি দক্ষিণ-পশ্চিম, সংলগ্ন পশ্চিম-মধ্য ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর দিয়ে ঘণ্টায় প্রায় ১৭ কিলোমিটার গতিতে স্থলভাগের দিকে অগ্রসর হয়েছে।

আইএমডির সর্বশেষ বুলেটিন অনুযায়ী, আগামী মঙ্গলবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়টি ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া ও কলিঙ্গপত্তনম উপকূলের মধ্যবর্তী অংশে আছড়ে পড়তে পারে।

গতকাল (সোমবার) রাত ৯টার দিকে প্রকাশিত বুলেটিনে জানানো হয়, মোন্থা মঙ্গলবার সকাল নাগাদ ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ পরিণত হবে। এরপর সন্ধ্যার দিকে এটি স্থলভাগে আঘাত হানবে। এ সময় উপকূলীয় অঞ্চলে বাতাসের গতি ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে, আর দমকা হাওয়ার বেগ ছুঁতে পারে ১১০ কিলোমিটার।

ঝড়ের আশঙ্কায় ভারতের তিন রাজ্য—তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় আগাম সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় এলাকা থেকে ইতিমধ্যে মানুষ সরিয়ে নেওয়া হচ্ছে, বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল ও কলেজ। এছাড়া বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন।

অন্ধ্রপ্রদেশে মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আইএমডি। রাজ্যে জারি করা হয়েছে কড়া সতর্কতা। সোমবার মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আনাকাপল্লি জেলায় বুধবার পর্যন্ত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। জনসাধারণের সহায়তায় হেল্পলাইন ও কন্ট্রোল রুম চালু করা হয়েছে। পরিস্থিতির উপর নিবিড়ভাবে নজর রাখছেন মুখ্যমন্ত্রী নিজে।

Dailynotundesh.com প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য... এর সর্বশেষ খবর

Leave a Comment

dailynotundesh.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for dailynotundesh.com.

Dailynotundesh.com © ২০২৫ | নিবন্ধন নং- পরীক্ষামূলক।

Copyright ©️ Daily Notun Desh | Design and  Developed by  Hostingbuz

ভারপ্রাপ্ত সম্পাদক : এ বি সিদ্দিক

563 Moghbazar Dhaka-1217

ই-মেইলঃ dailynotundesh@gmail.com